উত্তরদিনাজপুর

রাস্তার বেহাল অবস্থা, মেলেনি কোন যান, পথেই মৃত্যু হল সদ্যজাত শিশুর

রাস্তার বেহাল দশা হওয়ার কারনে পথেই মৃত্যু হল এক শিশুর। এদিন ঘটনাটি ঘটে ইটাহার থানার কাপাশিযা অঞ্চলের নমুনিযা দক্ষিণ পারা এলাকায়। এলাকার বাসিন্দা ফটিক শেকের ছোট শিশু অসুস্থ হলে গ্রাম থেকে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনার জন্য কোন রকম যানবাহন না পাওয়ায় অবশেষে পায়ে হেঁটে নিজের সাইকেল করে আনার সময় পথেই মৃত্যু হয় ছোট্ট শিশুটির।

শিশুটির আত্মীয় রমজান আলি বলেন অসুস্থ হয়ে পড়ে রয়েছে কিন্তু কোন ভাবেই কোন যানবাহন পাওয়া যাচ্ছে না গ্রামের রাস্তার বেহাল দশার কারনে। ফলে বাধ্য হয়েই সাইকেলে চড়ে নিয়ে আসতে পথেই মৃত্যু হয় শিশুটির। জানা গিয়েছে অসুস্থ হওয়ার প্রাই এক ঘন্টা পরেও কোন রকম ভাবেই যানবাহন না পাওয়ায় মৃত্যু হয়েছে শিশুটির।